২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের মধ্যভাগে শেয়ার বাজারে লেনদেন মিশ্র

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দিনের মধ্যভাগে এসে লেনদেনের হার ওঠানামায় কিছুটা মিশ্রভাব লক্ষ করা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 03:38 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বিদ্যুৎ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মূল্য পতনের কারণে সাধারণ সূচক কাটাও তাই মুখ গোমড়া করে এখন নিম্নমুখী। তবে রূপালী ব্যাংক ও ইউসিবিএল--এর শেয়ারের বদৌলতে সার্বিক মূল্য সূচকের উন্নতি হচ্ছে।

বুধবার বেলা পৌনে ১২ টায় ডিজিইএন বা ডিএসই এর সাধারণ মূল্য সূচক এক দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৯০। দিনের শুরুতে ছিল এক হাজার ৭৯১ দশমিক ৫৪। 

অপরদিকে সার্বিক মূল্য সূচক চার দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে এক হাজার ৪৮৬ দশমিক ৮৮ থেকে এক হাজার ৪৯১ দশমিক ৩৮ হয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা। বুধবার দিনশেষে এর পরিমাণ ছিল ৮২ কোটি ৫ লাখ ৭০ হাজার।

দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার।

বেলা সাড়ে এগারোটা পর্যন্ত লেনদেনে শীর্ষস্থান ধরে রাখে পাওয়ার গ্রিড কোম্পানি। এর পরই ছিল রূপালী ব্যাংক ও ডেসকো।

পাওয়ার গ্রিড শেয়ারের দাম ৪৭৭ টাকা ৫০ পয়সা থেকে কমে ৪৭৩ টাকা ২৫ পয়সা হয়েছে। এ ছাড়া রূপালী ব্যাংকের শেয়ার দুই হাজার ২৫৮ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই হাজার ৩৬২ টাকা। সৌদি যুবরাজ ব্যাংকটির ৯৩ ভাগ শেয়ার কিনে নেওয়ার পর ব্যাংকটির শেয়ারের দাম হু হু করে বেড়েই চলেছে।

বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের কারণে ডেসকোর শেয়ার ৬৮৫ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ৬৭৯ টাকা।

এ ছাড়া হেইডেলবার্গ সিমেন্টের শেয়ারেরও দাম ৭৫০ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৮০ টাকা। প্রতিষ্ঠানটি তার উৎপাদন বৃদ্ধির স্বার্থে কাঁচপুর, রূপগঞ্জ এবং নারায়ণগঞ্জে নতুন প্লান্ট স্থাপনের সিদ্ধান্তের পর এই দাম বাড়ার গতি অব্যাহত রয়েছে।

পূবালী ব্যাংক, ইউসিবিএএলের দাম বাড়লেও কমেছে গ্রামীণ--১ মিউচ্যুয়াল ফান্ডের। বেলা সোয়া ১২ টার দিকে ঢাকা স্টক মার্কেটে ভালো মানের শেয়ার ডিএসই-- ২০ (ব্লু চিফ) এ লেনদেনের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ ল্যাম্পস। সোয়া ১২ টাকা বেড়ে এর শেয়ার বিক্রি হয়েছে ৫২৪ টাকায়। ওই সময় আটটি খাতে দাম কমে এবং তিনটি ছিল স্থিতিশীল। দুটি খাতে কোন লেনদেনই হয়নি।

দিনের মধ্যভাগে সিঙ্গার বাংলাদেশ ছিল লোকসানের দিক দিয়ে শীর্ষে। এর শেয়ার সাড়ে দশ টাকা কমে ৮০২ টাকায় লেনদেন হয়েছে।