ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপো (বাংলাদেশ অ্যাপারেল এন্ড টেক্সটাইল এক্সপোজিশন) ২০০৭ বৃহস্পতিবার শুরু হচ্ছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে এবার প্রথমবারের মতো রাশিয়া, পোল্যান্ড ও পেরুর ক্রেতারা অংশ নিচ্ছেন। থাকছে অন্য অনেক দেশের ক্রেতারা।
সকাল ১১ টায় তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। ১৭ নভেম্বর বিকেল ৩টায় শিল্প উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
বুধবার সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ এই তথ্য জানিয়ে বলেন, ''দেশের রাজনৈতিক পরিবেশ এখন মোটামুটি স্থিতিশীল। তাই এবারের প্রদর্শনী তৈরি-পোশাক রপ্তানি বাজার স
bdnews24