বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জেলিক বলেছেন, বাংলাদেশকে দেওয়া সাহায্যের অর্থ চুরি হয়ে যাক তা তারা চান না। সাহায্যের সঙ্গে বিশ্ব ব্যাংকের দেওয়া 'কঠোর' শর্তগুলো এড়াতে হলে সরকারকে কেনাকাটায় স্বচ্ছতা আনতে হবে এবং বিধি অনুযায়ী কার্যক্রম চালাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার রাজধানীর হোটেল রেডিসনে ব্যবসায়ী, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাদভাবে বৈঠক করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জেলিক বলেন, "যেহেতু বাংলাদেশ বিশ্বব্যাংকের গ্রাহক ও অংশীদার সেহেতু আমাদের দেওয়া অর্থ চুরি হয়ে যাক আমরা তা চাই না।" "আমি এখানে শুনতে এসেছি, বাংলাদেশ কী করতে চায় এবং কীভাবে করতে চায় তা জানতে এসেছি।"