২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা নিয়েই সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার

বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা অব্যাহত থাকায় টানা পঞ্চম দিনের মতো শেয়ার বাজারে দরপতন হয়েছে। বৃহস্পতিবার সবচে বেশি পড়ে গেছে ব্যাংকিং খাতের শেয়ারের দাম। অবশ্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খন্দকার বলেন, "বাজারে মন্দাভাব চলছে বলে মনে হয় না। বরং বিনিয়োগকারীরা মুনাফার পেছনে ছুটছে। অনেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।" এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রধান ইয়াওয়ের সাইদও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "দুশ্চিন্তার কিছু নেই। প্রত্যেকেই তার অবস্থানকে ঠিকঠাক করে নিচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 03:35 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা অব্যাহত থাকায় টানা পঞ্চম দিনের মতো শেয়ার বাজারে দরপতন হয়েছে। বৃহস্পতিবার সবচে বেশি পড়ে গেছে ব্যাংকিং খাতের শেয়ারের দাম। অবশ্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খন্দকার বলেন, "বাজারে মন্দাভাব চলছে বলে মনে হয় না। বরং বিনিয়োগকারীরা মুনাফার পেছনে ছুটছে। অনেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।" এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রধান ইয়াওয়ের সাইদও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "দুশ্চিন্তার কিছু নেই। প্রত্যেকেই তার অবস্থানকে ঠিকঠাক করে নিচ্ছে।" এদিন মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে দিনের শুরু থেকেই বাজার পড়তির দিকে ছিল। দিন শেষে বাজারের সব সূচকই ছিল নিুমুখী। নিু মানের কিছু ব্যাংকিং শেয়ার ছাড়া এ খাতের অধিকাংশ শেয়ারের দাম কমেছে। বিদ্যুৎ, মিউচুয়াল ফান্ড ও ওষুধ খাতও সূচকের পতনে গতি এনেছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৪ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ কমে ২৮৩৬ দশমিক ৩১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে হয়েছে ২৪১১ দশমিক ৯৮ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১২ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ কমে ২১৯৪ দশমিক ৬৫ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭৭ কোটি টাকার এক কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৭৯টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম। লেনদেনের শীর্ষে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ১২ শতাংশ কমে হয়েছে ১০৮১ টাকা ৫০ পয়সা। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ১৫ শতাংশ কমে ১৪৭৭ টাকা ২৫ পয়সা হয়। তবে পড়তি বাজারে ১২৫ শতাংশ নগদ মুনাফা ঘোষণা ও প্রতি চারটি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার ঘোষণা করায় অ্যাটলাস বংলাদেশের শেয়ারের দাম দশমিক ০৯ শতাংশ বেড়ে ৫০৪ টাকা ৬০ পয়সা হয়। লেনদেনের তালিকায় প্রতিষ্ঠানটির অস্থান ছিল তৃতীয়। এছাড়া সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৪৬১ টাকা ৭৫ পয়সা হয়। ইউসিবিএল এর শেয়ারের দাম দশমিক ১৪ শতাংশ বেড়ে হয় ৪৭৪০ টাকা ৫০ পয়সা। ওষুধ খাতে বেক্সিমকো ফার্মা ও মিউচুয়াল ফান্ডের মধ্যে গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে সবচে বেশি। বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের শেয়ারের দাম কমায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক এদিন নিম্নমুখী ছিল। সিএসইতে ২৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার ২৯ লাখ ৬ হাজার ৩৩৬টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭২টির দাম কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২১৩৩ ঘ.