আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। রেকর্ড পরিমাণ দাম বাড়ার কারণে ঈদ ও পূজার মতো উৎসবের মৌসুমেও স্বর্ণের গহনা কিনতে আগ্রহী নন ক্রেতারা। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি ৭৪৭ ডলার ৭৫ সেন্ট ছিল। গত ২৮ বছরে এটাই সর্বোচ্চ দাম। চলতি সপ্তাহে দাম কিছুটা কমে আউন্স প্রতি ৭২৯ ডলার ৭০ সেন্ট হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সের দাম ৭৪২ ডলার হিসেবে স্থানীয় বাজারে বর্তমানে এক ভরি স্বর্ণের দাম ১৯ হাজার টাকা। এছাড়া, ২১ ক্যারেট ওজনের স্বর্ণ (গিণি সোনা) এখন প্রতি ভরি ২০ হাজার টাকা এবং ২২ ক্যারেট ওজনের স্বর্ণ প্রতি ভরি ২১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।