২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে বাটেক্সপো ২০০৬ মেলা

স্থানীয় বস্ত্র ও পোশাক শিল্পকে বিদেশী ক্রেতাদের কাছে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ২১ সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী পোশাক ও বস্ত্র প্রদর্শনী বাটেক্সপো - ২০০৬।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) হোটেল শেরাটনে এই মেলার আয়োজন করবে। এতে দেশী - বিদেশী প্রতিষ্ঠান মিলে প্রায় ৮০টি কোম্পানি অংশ নেবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৭তম বার্ষিক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক বিডিনিউজকে বলেন, তারা এই মেলাতে অংশ নেওয়ার জন্য বিদেশী ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বহু সংখ্যক বিদেশী ক্রেতা এতে অংশগ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেলার পাশাপাশি পোশাক শিল্প ও এর চ্যালেঞ্জ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে চারটি সেমিনারও অনুষ্ঠিত হবে।

বিজিএমইএ সূত্র জানায়, অন্যান্য বছরের মতো এবারও মেলাতেই তৈরি পোশাক বিক্রি বা অর্ডারের বন্দোবস্ত থাকবে। গতবছর এই মেলায় ৪০ লাখ টাকার অর্ডার পেয়েছিল কোম্পানিগুলো।