দেশব্যাপী স্কপের ২৪ ঘন্টা ধর্মঘট, ১২ ঘন্টা রেল-সড়কপথ অবরোধ পালিত হচ্ছে
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ডাকে সোমবার সারাদেশে ২৪ ঘন্টার ধর্মঘট ও ১২ ঘন্টা রেলপথ ও রাজপথ অবরোধ পালিত হচ্ছে।
সরকারের সাথে চুক্তির বাস্তবায়ন ও অবিলম্বে গ্রেফতারকৃত তাদের নেতা-কর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে এই ধর্মঘট আহবান করা হয়।
জাতীয় নুন্যতম মজুরি ঘোষণা, সকল গার্মেন্টস এবং পরিবহন শ্রমিকের চাকুরীর নিয়োগপত্র দেওয়া এবং বিরাষ্ট্রীয়করণ বন্ধসহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানানো হয়।
স্কপ ধর্মঘট উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে র্যালি এবং প্রতিবাদ সভা রয়েছে।
জাতীয় শ্রমিক লীগ এবং বাংলাদেশ ট্রাক ড্রাইভার ফেডারেশন স্কপের কর্মসূচিকে সমর্থন জানিয়েছে।
