জরুরী কন্ট্রোল রুম খুলেছে বিজিএমইএ
বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) মঙ্গলবার বিজিএমইএ ঢাকা অফিসে একটি জরুরী নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।
পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নিয়ন্ত্রণ কক্ষটি সার্বক্ষণিক খোলা থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিএমইএ নেতারা কারখানায় কোনো হামলার আশঙ্কা দেখা দিলে তা জরুরী নিয়ন্ত্রণ কক্ষে জানাতে অনুরোধ জানিয়েছেন।
নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগের নাম্বারগুলো হলো- ৮১১৫৭৫১, ৮১১৫৫৯৭, ০১৯৩৫২৯৮৬৭, ০১৯৩৫২৯৮৬৮, ০১৯৩৫২৯৮৬৯।
এদিকে, ঢাকা ইপিজেডসহ সাভার ও আশুলিয়া এলাকায় অতিরিক্ত ১,০০০ সেনা মোতায়েন করা হয়েছে।
