দক্ষিণ কোরিয়ার সাথে সহযোগিতা সম্পর্ক বৃদ্ধিতে অর্থমন্ত্রীর আশা প্রকাশ
বিদ্যুত, যোগাযোগ ও টেলিযোগাযোগ খাতে অব্যাহত সহযোগিতার জন্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।
অর্থমন্ত্রণালয়ে বুধবার কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কেওআইসিএ) প্রেসিডেন্ট শিন জাং বাম এর সাথে সাক্ষাৎকালে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এশিয়ার এ দুটি দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক উতরোত্তর আরো বৃদ্ধি পাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন কাজ, বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন।
এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইসমাঈল জাবিউল্লাহ উপস্থিত ছিলেন।
