২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যতের ঋণ নির্ভর করবে সুশাসন পরিস্থিতির ওপর: দাতাদের হুমকি

দেশের উন্নয়ন অংশীদাররা সোমবার সুশাসনে সংকটের পেছনে সংঘাতময় রাজনীতিকে দায়ী করে হুসিয়ারি উচ্চারণ করেছে যে, ভবিষ্যতে তাদের সকল ঋণের ক্ষেত্রে সুশাসনের মাপকাঠী নির্ণয় করে বিশেষ শর্ত দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

তারা বলেন, রাজনীতির অচলাবন্থা এবং শাসন ব্যবস্থায় দরিদ্রদশা দেশের শান্তি ও উন্নয়ন প্রক্রিয়াকে ব্যহত করছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল সোমবার বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি অ্যাসিসট্যান্স স্ট্রাটেজি (ক্যাস) এর ঘোষণা প্রদানকালে সাংবাদিকদের এ কথা বলেন। এশীয় উন্নয়ন ব্যাংক, ডিএফআইডি ও জাপান যৌথভাবে এ কৌশল প্রণয়ন করেছে। ----