একনেকে ১৬টি শহরে বিদ্যুত বিতরণ প্রকল্পসহ ৪ হাজার ৩০৭ কোটি টাকার ২০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি-একনেক ১৬টি শহরে বিদ্যুত বিতরণ প্রকল্প ও প্রায় এক হাজার চারশ’ ৯৪ কোটি টাকার প্রকল্প সাহায্যসহ মোট প্রায় চার হাজার তিনশ’ সাত কোটি টাকা ব্যয় স¤¦লিত ২০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং একনেক এর বিকল্প চেয়ারম্যান এম সাইফুর রহমানের সভাপতিত্বে বুধবার শের - ই - বাংলা নগরস্থ এনইসি সমে¥লন কক্ষে অনুষ্ঠিত একনেক- এর সভায় এ অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য গ্যাস সরবরাহ ব্যবস্থা উন্নয়নে প্রায় দু’হাজার একশ’ কোটি টাকা ব্যয় স¤¦লিত পাঁচটি প্রকল্প অনুমোদন পায়।
সভায় যে প্রকল্পগুলো অনুমোদন করা হয় সেগুলো হল- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৪র্থ পর্যায়), স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের গুরুত্বপূর্ণ ২৫টি উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (২য় সংশোধিত), স্থানীয় সরকার বিভাগের অধীনে উপজেলা ও ইউনিয়ন সড়কে সেতু নির্মাণ (সাবেক নেদারল্যান্ড এর সহায়তায় ওরেট কর্মসূচির আওতায় পোর্টেবল স্টিল ব্রিজ নির্মাণ (২য় সংশোধিত), ভূমি মন্ত্রণালয়ের অধীনে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ও মেরামত (৫ম পর্ব), বিদ্যুত বিভাগের অধীনে ১৬টি শহরে বিদ্যুত বিতরণ প্রকল্প- ২য় পর্যায় (সংশোধিত), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে মনোহরদী--ধনুয়া--এলেঙ্গা যমুনা সেতুর পূর্বপাড় গ্যাস সঞ্চালন পাইপ লাইন এবং আশুগঞ্জ ও এলেঙ্গায় কম্প্রেসর স্টেশন স্থাপন, বনপাড়া--রাজশাহী গ্যাস সঞ্চালন পাইপ লাইন, মুচাই ও আশুগঞ্জ কম্প্রেসর স্টেশন স্থাপন, এ্যাপ্রাইজাল অভ্ গ্যাস ফিল্ডস (৩- ডি সিসমিক), (তিতাস, বাখরাবাদ, সিলেট, কৈলাসটিলা এবং রশিদপুর প্রকল্প) এবং যমুনা সেতুর পশ্চিমপাড়--নলকা, হাটিকুমরুল--ঈশ্বরদী--ভেড়ামারা গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প- ২য় পর্যায় (এফএসএসপি- ২), সিলেটে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে বারি’র চলমান গবেষণা কর্মসূচি জোরদারকরণ, বৃহত্তর সিলেট জেলায় কমলা ও আনারস উন্নয়নসহ সমনি¦ত কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) ও বাংলাদেশ এগ্রিবিজনেস ডেভেলমেন্ট প্রজেক্ট, সং¯কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা শিল্পকলা একাডেমিসমূহের সংস্কার, সম্প্রসারণ ও সুষমকরণ, ফাইন এন্ড পারফর্মিং আর্টের ওপর প্রশিক্ষণ (২য় পর্যায়) ও জেলা পাবলিক লাইব্রেরিসমূহের উন্নয়ন (৩য় পর্যায়) এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকিউরমেন্ট অভ্ ইকুইপমেন্ট ফর সার্চ এন্ড রেসকিউ অপারেশন ফর আর্থকোয়েক এন্ড আদার ডিজাস্টার্স প্রকল্প।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মোঃ আমিনুল হক, শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আনোয়ারুল কবীর তালুকদার (অব.), বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঞা সভায় যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
