২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ’র সহায়তায় চালু হচ্ছে বিকেএমই’র উৎপাদনশীলতা সেবা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক সহায়তায় পোশাক শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) নতুন একটি উৎপাদনশীলতা প্রকল্প চালু করছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বিকেএমইএ মে মাসে ইইউয়ের সাথে ‘উৎপ্দানশীলতা বৃদ্ধির মাধ্যমে পোশাক শিল্পকে সমৃদ্ধকরণ’ শীর্ষক এক বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করবে।

বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, বিকেএমইএভুক্ত কোম্পানিগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্যে একটি সেল গঠন করা হবে। এছাড়া বিকেএমইএ নিট শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি দিকনিদের্শনা প্রণয়ন করবে।

বিকেএমএ সূত্র জানায়, উৎপাদনশীলতা বিশেষজ্ঞ হিসেবে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৩০ জনের বেশি বিশেষজ্ঞকে নয় মাসের একটি প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণপ্রাপ্তদের অর্ধেকেরও বেশি উৎপাদনশীলতা সেলে এবং বাকিরা নিট শিল্প কারখানায় যোগ দেবেন।

উৎপাদনশীলতা কর্মসূচির আওতায় যন্ত্রপাতি, উৎপাদন কৌশল ও দক্ষতা, গুণগত মান, নিট উৎপাদনের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কৌশল, কর্ম অধ্যয়নের সময়, পদ্ধতি অধ্যয়ন, কারখানা বন্ধকরণ পরিকল্পনা, আসবাবপত্র ব্যবস্থাপনা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, উৎপাদন ব্যবস্থাপনা কৌশল সংক্রান্ত বিশেষায়ন প্রয়োজন।

নিটওয়ার উদ্যোক্তাদের একজন উৎপাদনশীলতার প্রয়োজনীয়তা ও প্রতিযোগিতামূলক সেবার কথা স্বীকার করে বলেন, বর্তমানে কোনও সরবরাহকারীর কাছ থেকে উৎপাদনশীলতা সেবা গ্রহণের ক্ষেত্রে এই শিল্পের একক কোম্পানি হিসেবে কোনও প্রবেশাধিকার নেই।

তিনি বলেন, উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে অপচয় কমাতে পারলে উৎপাদন খরচ কমে আসবে।

তৈরি পোশাকখাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে গত বছর সেবা সরবরাহকারী হিসেবে দক্ষিণ এশীয় উদ্যোগ উন্নয়ন সুবিধা (এসইডিএফ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগকে আর্থিক সহায়তা দিচ্ছে।