আগরতলা-চট্রগ্রাম সরাসরি রেল যোগাযোগ স্থাপনে ভারতের আগ্রহ প্রকাশ
বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের জন্যে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে চট্রগ্রাম পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে ভারত।
২০০৭ সালের মার্চে আগরতলার সাথে ভারতের অন্যান্য অংশের সাথে রেল যোগাযোগ শুরু হওয়ার কথা রয়েছে। ভারতের পরিকল্পনা কমিশন বর্তমানে এই পথকে দক্ষিণ ত্রিপুরার সাবরুম পর্যন্ত সম্প্রসারণ করার কথা চিন্তা ভাবনা করছে, যা পরবর্তীতে চট্রগ্রাম বন্দরের সাথে সংযুক্ত করা হবে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বুধবার কলকাতায় সাংবাদিকদের বলেন, আমরা আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করতে চাই। কেননা, এর মাধ্যমে পণ্যবাহী কার্গো চট্রগ্রাম বন্দর পর্যন্ত চলাচল করতে পারবে।
রেলওয়ে বোর্ড প্রস্তাবটি অনুমোদনের জন্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে।
