২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতা আলোচনার ব্যপারে মুখ খুলছেন না টাটা ও পেট্রোবাংলার কর্মকর্তারা

ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি টাটার বাংলাদেশে আড়াই শ’ কোটি টাকার প্রকল্পে গ্যাস সরবরাহে শুল্ক ধার্য ইস্যুতে চলমান সমঝোতা আলোচনার ব্যাপারে পেট্রোবাংলা ও টাটা উভয় পক্ষ মুখ বন্ধ রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এসএম সালাউদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার আলোচনার টেবিলে ঘন্টার পর ঘন্টা ধরে বিতর্ক চলে এবং দিন শেষে এই একমত্যে পৌঁছে আলোচনা শেষ করে যে, চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছার আগে কোন কথাই প্রকাশ করা হবে না।

সোমবার থেকে শুরু হওয়া বাংলাদেশ সরকারের চতুর্থ ও চূড়ান্ত পর্যায়ের আলোচনা বুধবার শেষ হবে।

পেট্রোবংলার একজন উর্ধতন কর্মকর্তা বলেন, বৈঠক ওই অঙ্গীকার নিয়েই শেষ হযেছে এর বেশি কিছু আমি বলতে পারবো না।

উভয়পক্ষ একটি সমঝোতায় পৌঁছানের লক্ষ্যে বুধবার আবার আলোচনায় বসবে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, ‘গ্যাস এবং বিদ্যুতের দামের প্রশ্নে সমঝোতা হোক বা না হোক কালই (বুধবার) আলোচনা শেষ হবে।’

তিনি বলেন, ‘নেগোসিয়েশনে দুই পক্ষ যে সকল বিষয় ঐকমত্য হতে পারবে না তা ওই বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটিতে যাবে।’

এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, কেবলমাত্র অর্থনেতিক নয়, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে টাটার বিনিয়োগ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে সকালে টাটা উৎপাদিত বিদ্যুতের দাম কি হবে তা নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজের সাথে আলাপকালে বলেন, এ ব্যাপারে বুধবার সকালে আবার আলোচনা বসবে।

তিনি জানান, টাটার পক্ষ থেকে বিদ্যুতের দাম নির্ধারণে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু প্রস্তাবটি পূর্ণাঙ্গ নয় বিধায় আগামীকালের (বুধবারের) সভায় পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলা হয়। টাটা বুধবার সকালে বিদ্যুৎ সচিব আ.ন.হ আখতার হোসাইনের সাথে বৈঠক করবে।

মঙ্গলবার টাটা প্রতিনিধি দল জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথেও দেখা করেন।

বৈঠক শেষে মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, কোনও নির্দিষ্ট সময়ের জন্যে নির্বিঘ্ন গ্যাস সরবরাহ প্রত্যাশা করলে টাটাকে আন্তর্জাতিক দরে গ্যাস কিনতে হবে। তিনি বলেন, “গ্যাস নিরাপত্তা ও এর দাম ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তারা যদি গ্যাসের নিরাপত্তা চায় তবে তাদের এ প্রাকৃতিক সম্পদের উচ্চদর দিতে হবে।”

গ্যাসের আন্তর্জাতিক দরের কথা আলোচনা করে মাহমুদ বলেন, ভারতে শিল্প খাতে ব্যবহৃত প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম সাড়ে তিন ডলার এবং যুক্তরাষ্ট্রে তা ৪ থেকে ৬ ডলার।

সূত্র জানায়, টাটার প্রস্তাবিত প্রকল্প বাস্তবাযনে মোট ২ দশমিক ১৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে। বাংলাদেশে একটি সার কারখানার জন্যে ২৫ বছরের এবং ইস্পাত কারখানার জন্যে ২০ বছরের গ্যাস সরবরাহের নিশ্চয়তা চেয়েছে টাটা।