ব্যাংকিং খাতের লেনদেনে শেয়ার বাজারে তেজীভাব
বার্ষিক প্রতিবেদন প্রকাশের আগে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর উচ্চহারে লেনদেনের কারণে রোববার শেয়ার বাজারে তেজীভাব দেখা গেছে।
এইমস অব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওয়ার সাঈদ বলেন, “ব্যাংকগুলো আজ (রোববার) ভালো করেছে। ডিসেম্বর সব ব্যাংকের সমাপনী (ক্লোজিং) মাস।”
বেশিরভাগ ব্যাংকের অর্ধবার্ষিক ফলাফল ভালো ছিল জানিয়ে তিনি বলেন, “ডিসেম্বর ও জানুয়ারি মাসে আমরা সাধারণত ব্যাংকিং খাতের শেয়ারের লেনদেন ব্যাপক হারে বাড়তে দেখি।”
ডিজিইএন বা ডিএসই সাধারণ সূচক ৭ দশমিক ৪৪ পয়েন্ট বা শুন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে ১৫৯৩ দশমিক ৯৫ পয়েন্টে পৌঁছায়। আগের কর্মদিবস বৃহস্পতিবার তা ছিল ১৫৮৬ দশমিক ৫১ পয়েন্ট।
আকর্ষণীয় ডিএসই-২০ ব্লু-চিপ সূচক ১১ দশমিক ৫৬ পয়েন্ট বা শূণ্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে বৃহস্পতিবার ১৩৭৬ দশমিক ৪৭ থেকে ১৩৮৮ দশমিক শূণ্য ৪ পয়েন্টে পৌঁছায়।
ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক ৪ দশমিক ৩৮ পয়েন্ট বা শূণ্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১৩১৭ দশমিক ৮৬ পয়েন্টে পৌঁছায়।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পরিমাণ ১১ দশমিক ১২ শতাংশ কমে ৪৬ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকায় পৌঁছায়। সর্বশেষ কর্মদিবসে এর পরিমাণ ছিল ৫২ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেনের পরিমাণ ২২ দশমিক ১৫ শতাংশ কমে আগের কর্মদিবসে ১৪ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা থেকে ১১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকায় দাড়ায়।
ডিএসইতে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ৬ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার বিক্রি করে লেনদেন তালিকার শীর্ষে থাকলেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোই ডিএসই লেনদেন সূচকে প্রাধান্য বিস্তার করেছে। পিজিসিবির শেয়ারের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ২৫০ টাকা হয়েছে।
পিজিসিবির পরেই ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভোলপমেন্ট কোম্পানি (আইপিডিসি), যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক।
আইপিডিসির শেয়ারের দাম ১ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পায় এবং তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৩২ লাখ টাকা।
যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং প্রাইম ব্যাংকের শেয়ারের দাম যথাক্রমে ৪ দশমিক ৯৯ শতাংশ, ৪ দশমিক ২৯ শতাংশ, ৩ দশমিক ৮৫ শতাংশ এবং ৩ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজ, যমুনা ব্যাংক এবং এক্সিম ব্যাংক দাম বৃদ্ধি তালিকার শীর্ষে ছিল। অপরদিকে মেঘলা পেট, গলফ ফুডস এবং নিলয় পলিমারের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।
ব্যাংক, ইন্সুরেন্স এবং লীজ কোম্পানিগুলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনেও প্রাধান্য বিস্তার করেছে। ব্যাংকিং খাতের শেয়ারের দাম ১ দশমিক ৬১ শতাংশ বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক শূণ্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৩৭২৪ দশমিক ৩৮ পয়েন্টে পৌঁছায়।
সিএসই-৩০ শেয়ারের দাম ১ দশমিক ১৮ শতাংশ এবং সিএসইএক্স বা বাছাইকৃত শেয়ারের দাম শূণ্য দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে মোট লেনদেন হওয়া ১৮৩ টি শেয়ারের মধ্যে ৬৩ টির দাম বেড়েছে, ৯৬ টির দাম কমেছে এবং ২৪ টি শেয়ারের মূল্য অপরিবর্তিত ছিল।
সিএসইতে লেনদেন হওয়া মোট ৯২ টি শেয়ারের মধ্যে ৪৪ টির দাম বেড়েছে, ৩৯ টির দাম কমেছে এবং ৯ টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
