২৩ টি কোম্পানীকে ডিএসই’র জরিমানা
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০০৬-এর ৩০ জুনের মধ্যে অডিট করা আর্থিক হিসাব বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় ২৩ টি তালিকাভূক্ত কোম্পানিকে জরিমানা করেছে।
ডিএসই দিন প্রতি দেরির জন্য কোম্পানিগুলোর ৫০০ টাকা করে জরিমানা করে। এই জরিমানা কার্যকর হয়েছে ১৫ নভেম্বর থেকে ।
ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খান রোববার বলেন, “নীতিমালা মেনে চলতে না পারায় আমরা কোম্পনিগুলোর জরিমানা করেছি। এমন কি, প্রতিবেদন জমা দেয়ার জন্য সময় বৃদ্ধিরও আবেদন করা হয়নি।”
তিনি বলেন, বিষয়টি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অবহিত করা হয়েছে।
সূত্র জানায়, ডিএসইর তালিকাভূক্ত ২৫৪ টি কোম্পানির মধ্যে ১১৫ টি কোম্পানির অর্থবছর ২০০৬ সালের ৩০ জুন শেষ হয়। ১৪ নভেম্বরের মধ্যে এই কোম্পানিগুলোর স্টক এক্সচেঞ্জে আডিট করা আর্থিক হিসাব বিবরণী জমা দেয়ার কথা ছিলো।
এর মধ্যে ৮১ টি কোম্পানি হিসাব বিবরণী জমা এবং ১১ টি কোম্পানী সময় বাড়ানোর আবেদন জানালেও বাদবাকি কোম্পানীগুলো এর কোনটিই করেনি।
সালাউদ্দিন খান জানান, প্রতিদিন দেরির জন্য কোম্পানিগুলোকে ৫০০ টাকা করে জরিমানা এক মাস গুনতে হবে। কিন্তু এক মাসের মধ্যে প্রতিবেদন জমা না দিলে দিন প্রতি ১ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে কোম্পানিগুলোকে।
কোম্পানিগুলো হলো: আমান সি ফুড, বাংলাদেশ লাগেজ, বিসিআইএল, বিডি জিপার ইন্ডাস্ট্রি, বেঙ্গল বিস্কুট, চিক টেক্স লিমিটেড, গাছিহাটা একুয়াকালচার, গালফ ফুডস, ইমাম বুটন, এম হোসাইন গার্মেন্টস, মেটালেক্স কর্পোরেশন, পারফিউম কেমিকেলস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, ফনিক্স লেদার, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট, রাসপিট ইন. (বিডি), রেনউইক জেনসওয়্যার, রোজ হেভেন বল পেন, শমরিতা হাসপাতাল, শ্যামপুর সুগার, সোনালী আঁশ, সোনালী পেপার এবং জেল বাংলা সুগার।
এই কোম্পানিগুলোর মধ্যে আমান সি ফুডস, মেটালেক্স কর্পোরেশন এবং সোনালী পেপারের লেনদেন ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।
