ভারতে এইডস মোকাবিলায় গেটস ফাউন্ডেশনের ২ কোটি ৩০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্র“তি
ভারতে এইডস মোকাবিলায় বিল গেটস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ২ কোটি ৩০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে এইডস রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, সরকারের এইডস প্রতিরোধ কর্মসূচি জোরদার করে তোলার জন্য আগামী তিন বছর ধরে পর্যায়ক্রমে এই অর্থ দেওয়া হবে এবং তা ব্যবহার করা হবে মূলত এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকি যাদের সবচেয়ে বেশি তাদের জন্য। এক্ষেত্রে সমকামী, যৌনকর্মী ও মাদকসেবীদের কথা উল্লেখ করা হয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভারতে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ। তবে এইডস মোকাবিলায় নিয়োজিত কর্মীরা বলছেন, আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি। কেননা সামাজিক কারণে অনেকে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা গোপন করে থাকেন।
