২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী গার্মেন্টস কারখানায় ধর্মঘট ১০ ও ১৫ অক্টোবর

ন্যূনতম ৩ হাজার টাকা মজুরীর দাবিতে শুক্রবার গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ১০ ও ১৫ অক্টোবর দেশব্যাপী সব গার্মেন্টস কারখানায় ধর্মঘট আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

গার্মেন্টস শ্রমিকদের ১১ টি সংগঠনের জোট ‘গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ’ ১০ অক্টোবর দেশব্যাপী সব গার্মেন্টস কারখানায় ১২ ঘন্টার ধর্মঘট এবং অপর একটি জোট ‘সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’ ১৫ অক্টোবর রেলপথ, মহাসড়ক ও জলপথ অবরোধসহ সব গার্মেন্টস কারখানায় ২৪ ঘন্টার ধর্মঘট আহ্বান করেছে।

একইসাথে গার্মেন্টস শ্রমিক পরিষদ ৫ অক্টোবর ঘোষিত ন্যূনতম মজুরী ১,৬৬২ টাকা প্রত্যাখান করেছে।

নগরীর মুক্তাঙ্গনে শুক্রবার জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং পরে জোটের তোপখানা সড়কের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। জোটের সমন্বয়ক মোশরেফা মিশু এতে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ বলেন, নতুন ঘোষিত মজুরী কাঠামো তাদের প্রত্যাশাকে ভূলুন্ঠিত করেছে।

অপরদিকে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নগরীর মুক্তাঙ্গনে পৃথক এক সমাবেশে ধর্মঘটের ঘোষণা দেয়।