এ বছর ডিএসই’র তালিকাভুক্ত হল ডেসকো
দেশের সর্বপ্রথম বেসরকারি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এ বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত হয়েছে।
ডেসকো’র কারিগরি পরিচালক মঞ্জুর রহমান বলেন, আমরা অনুমোদনের জন্যে ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়ে ফাইল পাঠিয়েছি। তিনি বলেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটি অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ বছর ডেসকো’র মোট আয় প্রায় ১০০ কোটিতে পৌঁছবে বলে আমরা আশা করছি।
এ বছর থেকে সরকার টঙ্গীতে বিদ্যুৎ বিতরণে ডেসকোকে অনুমতি দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ডেসকো ২০০৫ অর্থবছরে সিস্টেম লস ১৬ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হয়েছে। ১৯৯৮ সালে সিস্টেম লসের পরিমাণ ছিল ৪৮ শতাংশ। তখন তারা ডেসার (ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি) কাছ থেকে কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের অনুমতি পায়।
ডেসকো’র অপর এক কর্মকর্তা জানান, ২০০৩ সালে ডেসকো সমতা আনয়নে সক্ষম হয় এবং গত অর্থবছরে ৫৪ কোটি টাকা লাভ করে।
১৯৯৬ সালে ডেসকো প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৮ সালে কার্যক্রম শুরু করে। ডেসকো বর্তমানে ঢাকার ১৬৫ বর্গ কিমি এলাকায় বিদ্যুৎ বিতরণ করছে। বর্তমানে ডেসকো’র গ্রাহকের সংখ্যা ২ লাখ ৭০ হাজার।
