২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার বাণিজ্য মেলা থেকে ৩৪ কোটি টাকার পণ্য রপ্তানির অর্ডার পেয়েছে বাংলাদেশ

কলকাতায় অনুষ্ঠিত ১৯ তম বানিজ্য মেলা শেষে বাংলাদেশ প্রায় ৩৪ দশমিক ২৫ কোটি টাকার পণ্য রপ্তানীর অর্ডার পেয়েছে। রপ্তানী পক্রিয়াকরণ ব্যুরো (ইপিবি)-র পক্ষ থেকে বৃহস্পতিবার একথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

প্রধানত বাংলাদেশী আসবাব, মেলামাইন, পাটজাতদ্রব্য এবং জামদানী রপ্তানীতে এই সকল অর্ডার পাওয়া গেছে বলে ইপিবির পক্ষ থেকে জানানো হয়।

এবারের মেলায় বাংলাদেশী পণ্যের প্রতি ভারতীয় ক্রেতাদের ব্যপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে।

মেলা শেষে বাংলাদেশকে বিশেষ ক্রেস্ট উপহার দেন পশ্চিমবঙ্গের বাণিজ্যমন্ত্রী নিরুপম সেন। এছাড়া এবারের মেলায় বাংলাদেশীয় প্যাভিলনকে বিশেষ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।