২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশের আবেদনকারীদের জন্য টেলিটক ড্র ৮ আগষ্ট

সারাদেশের টেলিটক মোবাইল আবেদনকারীদের মধ্য থেকে ভাগ্যবানদের নির্বাচিত করতে ৮ আগষ্ট রাজধানীর গুলশান ২ এর লেক শোরে ড্র অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

রোববার টেলিটক অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্তৃপক্ষ আট লাখ আট হাজার আবেদনকারীর মধ্যে থেকে লটারির মাধ্যমে এক লাখ ৪০ হাজার গ্রহককের কাছে টেলিটক সিম বিতরন করবে।

টেলিটক কর্তৃপক্ষ ১২ থেকে ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে সারাদেশে টেলিটক মোবাইলের জন্য আবেদন করার সুযোগ দেয়।

বিজয়ীদের অনুমোদিত ব্যাংকের স্থানীয় বুথ থেকে সিম সংগ্রহ করতে হবে বলে টেলিটক কর্মকর্তাদের অনেকে জানান।

এর আগে দুটি পর্যায়ের ঢাকা জোনের জন্য চার লাখ ৩৩ হাজার চারশ ৬১ জন আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৭০ হাজার ভাগ্যবান গ্রাহক নির্বাচিত করা হয়।

এদিকে সকল বেসরকারি মোবাইল কোম্পানির সঙ্গে টেলিটকের আন্তঃসংযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই মোবাইল গ্রাহকরা এ সুবিধা ভোগ করবেন বলে টেলিটকের ওই কর্মকর্তারা জানান।