তিনটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পুঁজি বাজারে আসছে
তিনটি ব্যাংক বহিভূত আর্থিক প্রতিষ্ঠান শিগগিরই দেশের পুঁজি বাজারে তাদের নাম লেখাতে যাচ্ছে। নির্ভরযোগ্য একটি সুত্র এই তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠান তিনটি হচ্ছে-এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স লিমিটেড, প্রাইম ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের মঙ্গলবারে অনুষ্ঠিতব্য ২১৯ তম সভায় এই প্রতিষ্ঠান তিনটিকে অনুমোদন দেয়া হতে পারে।
প্রাথমিকভাবে এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স ছয় কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে মোট ১৫ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়বে। প্রাইম ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ১৮ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে বাজারে পাঁচ কোটি টাকার শেয়ার ছাড়বে। আর ইসলামিক ফিন্যান্স ১৪ দশমিক সাত কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে দশ কোটি টাকা মূল্যের শেয়ার ছাড়বে।
