২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ১২ জুলাই চারদিনের সফরে জাপান যাচ্ছেন, জনশক্তি রপ্তানী বিষয়ে চুক্তি হতে পারে

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চারদিনের সফরে আগামী ১২ জুলাই জাপান যাচ্ছেন। সেখানে তিনি ১৫ জুলাই পর্যন্ত অবস্থান করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাপান সফরকালে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানী বিষয়ে দু‘দেশের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হতে পারে।

তিনি আরও বলেন, আমরা এখন এ বিষয়টি নিয়ে কাজ করছি। জাপানের ১২৫ থেকে ১৫০ টি শিল্প প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থী হিসেবে বাংলাদেশের শ্রমিক নিয়োগ করবে। বাংলাদেশের জন্যে বিষয়টি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

বাংলাদেশ মালয়েশিয়া যৌথ কমিশন বৈঠকের কথা জানতে চাওয়া হলে মোর্শেদ খান বলেন, আমি আশা করছি সভাটি অর্থপূর্ণ হবে। বাংলাদেশের অর্থনীতিতে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

তিনি আরো জানান, মালয়েশিয়া থেকে ক্র্যাকডাউনের সময় যেসব শ্রমিক দেশে ফিরে এসেছে তারা আবার ওয়ার্ক পারমিট নিয়ে সেদেশে যেতে পারবে।