২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি জিএসপি ও রুলস অব অরিজিন স্কিমে বাংলাদেশের টেক্সটাইল খাতে সব ধরনের সহায়তা দিবে

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় কমিশনের (ইসি) রাষ্ট্রদূত এবং কমিশন প্রতিনিধি প্রধান এসকো কেনশিয়েন্সকী বলেছেন, কমিশনের নতুন জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) ও রুলস অব অরিজিন (আরও) স্কিমে বাংলাদেশের টেক্সটাইল খাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

রোববার বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে বিটিএমএ নেতাদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বিটিএমএ সভাপতি এম এ আওয়াল বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বিটিএমএ নেতারা ইসি রাষ্ট্রদূতের কাছে প্রস্তাবিত মূল্য সংযোজন নির্ধারক জিএসপি স্কিমের মূল নীতি থেকে পৃথক হওয়ায়, বর্তমান নিয়মে কোনও পরিবর্তন না করার আহ্বান জানান।

ইসি রাষ্ট্রদূত আরও বলেন, ইসি বাংলাদেশে সম্ভাব্য সকল ধরনের সহায়তা দিবে। তবে সবাইকে খুশি করা সম্ভব নয়।

কেনশিয়েন্সকী বাংলাদেশী টেক্সটাইল মালিকদের দাবি ইসি সদর দপ্তরে উত্থাপন করবেন বলে জানান।

তিনি আরও বলেন, ইসি বাংলাদেশকে ক্ষুদ্র বিনিয়োগ, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর এবং বাণিজ্য সুবিধার মতো বিভিন্ন সহায়তা দিচ্ছে।

২০০৬ সাল থেকে ইসি’র নতুন জিএসপি ও রুলস অব অরিজিন স্কিম কার্যকর হবে।