প্রধান নির্বাচন কমিশনারকে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন মেজর মান্নান
বিকল্পধারা বাংলাদেশ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এমএ সাঈদকে পদে থাকাকালে অনুষ্ঠিত ঢাকা-১০ আসনের বিতর্কিত উপনির্বাচন সম্পর্কে জাতির কাছে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।
বিকল্পধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজর (অব.) আব্দুল মান্নান ওই নির্বাচনে বিএনপি প্রার্থী মোসাদ্দেক আলী ফালুর কাছে পরাজিত হন। তিনি ওই উপনির্বাচনকে নির্বাচনের ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায় বলে চিহ্নিত করেন।
নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, আপনার সময়কালে অনুষ্ঠিত লজ্জাজনক নির্বাচন সম্পর্কে সত্য প্রকাশ না করলে জাতির কাছে আপনি দায়ী থাকবেন।
প্রধান নির্বাচন কমিশনার তার এ কথার জবাবে জানান, তিনি ওই নির্বাচনের সময় দেশে ছিলেন না।
আগামী ২২ মে প্রধান নির্বাচন কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে।
