সংসদে পিআরএসপি’র ওপর সাধারণ আলাচনার দাবি জানিয়েছেন আইন প্রণেতারা
জাতীয় সংসদে দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) এর খসড়া প্রস্তাব নিয়ে সাধারন আলোচনার আবেদন জানিয়েছেন আইন প্রনয়ণকারীরা।
একজন সংসদ সদস্য জানান, এটা একটি গুরুত্বপুর্ণ বিষয় সেকারণে সংসদে বিষয়টি আলোচনা করা প্রয়োজন।
তারা পিআরএসপি’র অর্ন্তভুক্ত কৃষিজাত শিল্প ও কৃষি খাতে ভতুর্কি প্রদানের বিধান ও এটা বাস্তবায়ন করতে তৃণমূল পর্যায়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার নগরীর হোটেল শেরাটনে ‘দারিদ্র বিমোচন কৌশলপত্র : সংসদের দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উপর এক আলোচনা সভায় বক্তারা এই আবেদন জানান।
স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, সংসদের পরবর্তী বাজেট সেশনে এটা নিয়ে আলোচনা করার কোনও উপায় নেই। আইন প্রনয়নরকারীরা যে সুপারিশ করেছে তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ ও পরামর্শদাতা নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় বৈঠকে বসা হবে।
তিনি আরও জানান, আগে কোনও এমপি বিষয়টি নিয়ে সংসদে আলোচানার কথা উত্থাপন করেননি। সময় সল্পতার কারনে বাজেট সেশনের পর এটা নিয়ে আলোচনায় বসা যায়।
স্পিকার সংসদে পিআরএসপি নিয়ে আলোচনায় অংশগ্রহনের জন্য বিরোধী দলীয় এমপিদের প্রতি অনুরোধ জানান।
পিআরএসপি খসড়া প্রস্তুতকারী টিমের প্রধান উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান জানান, এমপিরা আমাদের কৃষক ও কৃষি খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে।
সরাকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ক সংসদের স্থাযী কমিটির চেয়ারম্যান আবদুল আলীম এমপি জানান, খাদ্যে দেশকে স্বয়ংসম্পুর্ন করতে আমাদের কৃষকদের স্বাধীনভাবে চাষাবাস এবং সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা করতে হবে।
এই আলোচনা সভায় সরকার ও বিরোধী দলীয় ৪১ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
