‘বাংলাদেশ- পাকিস্তান বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে’
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণির্জ্যে উজ্জল সম্ভবনা রয়েছে। এই দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ব্যাবস্থা জোরদারের মাধ্যমে দুই দেশের আত্মবিশ্বাস আরও মজবুত হবে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী পাকিস্তানের করাচী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (কেসিসিআই) পরিদর্শনকালে এ কথা বলেন।
সাইফুজ্জামান চৌধূরী পাকিস্তান সফররত আট সদস্য বিশিষ্ট বাংলাদেশের বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সাইফুজ্জামান চৌধূরী বলেন, আমাদের দেশ প্রকৌশল ও কারিগরি খাতে দুর্বল আর পাকিস্তান এদিক দিয়ে যথেষ্ট এগিয়ে রয়েছে। পাকিস্তানের অটোমোবাইল খাত বিশেষ করে মোটরবাইক ও ফোর স্ট্রোক অটো রিক্সার জন্য বাংলাদেশ একটি ভ্লা বাজার হতে পারে।
পাকিস্তান টাইমস প্রকাশিত খবরে শুক্রবার বৈঠকের বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়। বৈঠকে কেসিসিআই সভাপতি খালিদ ফিরোজ বলেন, দুই দেশের মধ্যে একটি যৌথ কনফারেন্স লাইন গড়ে তুলতে হবে। এর ফলে কম মুল্যে সিপিং ব্যবস্থার মাধ্যমে দুই দেশের বাণিজ্য খাতের অগ্রগতি হবে। বর্তমানে শিপিং চার্জ খুবই বেশি বলে তিনি উল্লেখ করেন।
কেসিসিআইর সাথে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করার পর চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি বৃহত্তম তৈরী পোষাক রপ্তানীকারক দেশ। পাকিস্তান টেক্সটাইল শিল্পে বিশেষ পারদর্শী। তাই যৌথ উদ্যগে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে হবে।
সাইফুজ্জামান চৌধূরী বাংলাদেশে আয়োজিত বাণিজ্য মেলায় পাকিস্তানী কোম্পানিগুলোকে তাদের পণ্য প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানান।
খালিদ ফিরোজ দুই দেশের বানিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা কালে বলেন, দুই দেশের বানিজ্যিক প্রতিনিধি এবং ব্যবসায়ী আদান প্রদানের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনীতি ও বানিজ্য খাত জোরদার হবে।
