চট্টগ্রামে দু’দিনের সেফ বৈঠক শুরু
সার্ক দেশগুলোর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির নীতিমালা সমন্বয়ের লক্ষ্যে শুক্রবার চট্টগ্রামে সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জের (সেফ) দু’দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।
সেফ সচিবালয় চট্টগ্রাম এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, ফেডারেশনের রিজিওনাল মার্কেট কমিটি (আরএমসি)’র দু’দিনব্যাপী বৈঠকে সার্ক দেশগুলোর স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির নীতিমালায় বড় ধরনের অসঙ্গতিগুলো দুর করার চেষ্টা করা হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মারুফ আহমদ বিডিনিউজকে জানান, নীতিমালার দূরত্ব কমলে কোম্পানিগুলো সার্ক অঞ্চলের বিভিন্ন স্টক এক্সচেঞ্জে সহজে তালিকাভূক্ত হতে পারবে।
বৈঠকে মালদ্বীপ ছাড়া সার্কের অন্য ছয়টি দেশের প্রতিনিধিরা তালিকাভুক্তির নীতির দূরত্বগুলো নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের শেষ দিনে এ ব্যাপারে সুপারিশমালা চুড়ান্ত করা হবে। এই সুপারিশমালার আলোকে সেফ সদস্যরা নিজ নিজ দেশের স্টক এক্সচেঞ্জ এবং সরকারের সাথে আলোচনা করবেন।
সেফ আরএমসি’র পরবর্তী বৈঠক আগামী ৫ এবং ৬ মে পাকিস্তানের করাচীতে অনুষ্ঠিত হবে।
