২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শো-কজ নোটিশের জবাব দিতে আরও ১০ দিন সময় চেয়েছেন প্রিমিয়ার ব্যাংকের এমডি

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের জারি করা কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আরও ১০ দিন সময় চেয়েছেন। ১৩ মার্চ বাংলাদেশ ব্যাংক তার নামে ওই নোটিশ জারি করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, আমরা প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে সময় বাড়ানোর একটি আবেদন পেয়েছি। তবে বাংলাদেশ ব্যাংক আইন মোতাবেক ব্যবস্থা নেবে।

প্রিমিয়ার ব্যাংকের এন্টি মানি লণ্ডারিং বিভাগ তাদের বিভিন্ন শাখায় হাজার হাজার জাল একাউন্ট খোলায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুল মজিদের নামে বাংলাদেশ ব্যাংক ওই নোটিশ জারি করে।  

বাংলাদেশ ব্যাংক ১৩ মার্চ ব্যাংক কোম্পানি আইনের ৪৬ (১)(২)(৩) ধারায় আব্দুল মজিদের বিরুদ্ধে ওই নোটিশ জারি করে এবং তাকে নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।