প্রিমিয়ার ব্যাংকের দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সুপারিশ করলো তদন্তকারী দল
প্রিমিয়ার ব্যাংকের একাউন্ট জালিয়াতির তদন্তে গঠিত বাংলাদেশ ব্যাংকের তদন্তকারী দল গভর্নর ফখরুদ্দিন আহমেদের কাছে দেওয়া প্রতিবেদনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন ব্যাংকিং আইন ও তদন্তকারী দলের সুপারিশ মোতাবেক প্রিমিয়ার ব্যাংকের দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত দলের কর্মকর্তারা জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারা মোতাবেক কেন্দ্রীয় ব্যাংক প্রিমিয়ার ব্যাংককে জরিমানা করতে পারে। উক্ত আইন মোতাবেক প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন শাখায় ১৭০০০ হাজার একাউন্ট খোলাকে বেআইনি হিসেবে গন্য করা হয়। তদন্তকারীদের মতে ঐ একাউন্টগুলো ছিল নামসর্বস্ব ও উদ্দেশ্য প্রনোদিত।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ১৯র ক, খ ও গ এবং ৪ ধারা অনুযায়ী প্রিমিয়ার ব্যাংকের আইন অমান্যকারীদের ১০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক আইন অমান্য করার দায়ে যে কোন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারন করতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, ব্যাংক একাউন্ট জালিয়াতের দায়ে তারা কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন।
প্রিমিয়ার ব্যাংকের একাউন্ট সংক্রান্ত জালিয়াতির বিষয়টি সিজিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চিহ্নিত করার পর বাংলাদেশ ব্যাংক গত ১৪ ফেব্র“য়ারি একটি তদন্ত দল গঠন করে।
