২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা আতংকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি, উভয় স্টক এক্সচেঞ্জেই ধস

সাম্প্রতিক বোমা হামলায় আতঙ্কিত হয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করতে শুরু করায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দ্বিতীয় দিনের মতো সূচক পতন অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সোমবার ১৯ দশমিক ৫২ পয়েন্ট কমে ১২৫৬ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে রোববারও ১৮ দশমিক ৪৫ পয়েন্ট সূচক হ্রাস পেয়েছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সম্মিলিত সূচকে ৩৩৫৬ দশমিক ৬৬ পয়েন্ট পতন হয়েছে। আগের দিন (রোববার) এ সূচক ছিল ৩৪০১ দশমিক ০৩ পয়েন্ট।