২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও ঈদের আগে নগদ সহায়তা পেল না বিকেএমইএ

সরকারের ওয়াদা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারিদের দীর্ঘসূত্রিতার কারণে মন্ত্রণালয়ের ছাড়কৃত একশ’ কোটি টাকার নগদ সহায়তা থেকে বঞ্চিত হলেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বিকেএমইএ সূত্র জানায়, সরকারের কাছ থেকে তাদের চারশ’ কোটি টাকা নগদ সহায়তা পাওয়ার কথা।

অর্থ মন্ত্রণালয় এর মধ্যে একশ’ কোটি টাকা ছাড় করলেও তা বাংলাদেশ ব্যাংক হয়ে বিভিন্ন ব্যাংকে পৌঁছেনি।

নগদ সহায়তা না পাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন নিটওয়্যার শিল্প শ্রমিকরা। অনেক নিটওয়্যার শিল্পপতি ঈদের আগে এ অর্থ দ্বারা শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য দায়দেনা পরিশোধ করতে পারবেন বলে আশা করেছিলেন। এ নগদ সহায়তার না পেয়ে ছোট ও মাঝারি আকারের নিটওয়্যার শিল্পগুলো একটি অপ্রত্যাশিত আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে।

বিকেএমইএ মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।