২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি সেবাদানে দক্ষতা বৃদ্ধিতে নতুন তহবিল গঠন

দারিদ্র্য বিমোচনে জ্বালানি সেবাদানে দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন পাইলট প্রকল্পে সহায়তা দেয়ার জন্যে জিএপি ফান্ড নামে একটি তহবিল ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

মোল্লাহ আমজাদ হোসেন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বৃহস্পতিবার শুরু হওয়া গ্লোবল ভিলেজ এনার্জি পার্টনারশীপ (জিভিইপি)’র প্রথম অ্যাসেম্বলি থেকে এ ঘোষণা দেয়া হয়। এই তহবিলের আওতায় প্রথম ১৮ মাসে ১ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে।

জিভিইপি এই কর্মসূচি ঘোষণা করে বলেছে, এই কর্মসূচির আওতায় প্রকল্প ভেদে ১০ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত সহায়তা দেয়া হবে। চূড়ান্ত পর্যায়ে এই তহবিলের হবে ৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। এই অর্থের যোগান দেবে নেদ্যারল্যান্ড সরকার এবং ডিএফআইডি।

তহবিল নিয়ন্ত্রণ করবে জিভিইপি‘র পরিচালনা বোর্ড। তবে এটা বাস্তবায়নের দায়িত্বে থাকবে একটি ডাচ এনজিও এবং উইন্ডরক ইন্টারন্যাশনাল।