২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের ঈদ মেলা শুরু

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপি ‘উই ঈদ বাজার ২০০৫’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

শুক্রবার উইমেন এন্টারপ্রিনার্স এসোসিয়েশান (উইএ) আয়োজিত চট্টগ্রাম বাংলাদেশ মহিলা সমিতি স্কুল মাঠে এই ঈদ বাজারের উদ্বোধন করেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

মন্ত্রী মহিলাদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি গরীব বস্তিবাসী ও দুস্থ মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নেয়ার জন্য নারী উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, সকল ধর্মে নারীর আধিকার নিশ্চিত করলেও বাস্তবে নারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যতদিন নারীদের প্রাপ্য অধিকারটুকু দেয়া হবেনা ততদিন দেশ এগিয়ে যাবেনা।

মন্ত্রী গরীব বস্তিবাসী মহিলাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য উইএ’র তহবিলে একলাখ টাকা প্রদানেরও ঘোষণা দেন।

উইএ চট্টগ্রাম শাখার সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোজি কবির এমপি, নুরী আরা ছাফা এমপি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড সভাপতি সাইফুজ্জামান চৌধুরী।

বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সাউথ এশিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিজ এর সহযোগিতায় আয়োজিত এই ঈদ বাজার চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। মোট ১১০টি স্টল মেলায় অংশ গ্রহণ করছে।

এবারের উই ঈদ বাজারে পাকিস্তানের নারী উদ্যোক্তারাও অংশগ্রহণ করছেন বলে আয়োজকরা জানিয়েছেন।