লংকাবাংলা ও ইউএস বাংলা এয়ারলাইন্স চুক্তি
ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলার মাস্টারকার্ড টাইটানিয়াম ও ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা-মালদ্বীপ-ঢাকা টিকিটে ছাড় পাবেন।
লংকাবাংলার এ দুই কার্ড ব্যবহারকারীরা এয়ারলাইন্সটির ওই রুটের রিটার্ন টিকেট ৩৪ হাজার ৯৯৯ টাকায় কিনতে পারবেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে লংকাবাংলা।
লংকাবাংলা ফাইন্যান্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স লি. সম্প্রতি এ বিষয়ে সমঝোতা চুক্তি করেছে।
লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং ও সেলস মোঃ সফিকুল ইসলাম চুক্তিতে সই করেন।
এসময় লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব কার্ডস মো. মিনহাজ উদ্দিন ও হেড অব কার্ডস সেলস খাজা ওয়াছিউল্লাহ এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের সহকারী ম্যানেজার ফাহমি ফারুকিসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
