মিরপুরে ইসলামী ব্যাংকের সেনপাড়া উপশাখা উদ্বোধন
ইসলামী ব্যাংকের মিরপুর শাখার অধীনে সেনপাড়া উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এ উপশাখা উদ্বোধন করেন।
ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মাহবুব আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি, ব্যাংকের মিরপুর শাখার প্রধান এ কে এম আবু সিদ্দিকী, উপশাখা ইনচার্জ আসাবুল আলম বক্তব্য দেন।
