২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডেইলি শপিং’য়ে বিশেষ ছাড়

রোজা উপলক্ষে দৈনন্দিন প্রয়োজনীয় শতাধিক পণ্যে বিশেষ ছাড় দিয়েছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 05:53 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

এসব পণ্যের মধ্যে রয়েছে দুধ, তেল, গুড়া মশলা, জুস, বেভারেজ, বিস্কুট, নুডলস, টয়লেট্রিজ, পার্সোনাল কেয়ার এবং বিভিন্ন ধরনের সুরক্ষাপণ্য।

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষের চলাচলের সীমাবদ্ধতা থাকায় সব শোরুম থেকে হোম ডেলিভারিরও ব্যবস্থা করা হচ্ছে বলে মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখত্ বলেন, “রমজানে ক্রেতারা যেন কেনাকাটায় স্বাচ্ছন্দ্য খুঁজে পান সেজন্য আমরা বিভিন্ন পণ্যে আকর্ষনীয় অফার ও নগদ মূল্যছাড় দিচ্ছি। এছাড়া ক্রেতাদের সুবিধার্তে ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে।”

তিনি বলেন, এই কঠিন সময়ে নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষ হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে। ক্রেতাদের নিজ নিজ এলাকায় অবস্থিত ডেইলি শপিংয়ের শোরুম থেকে হোম ডেলিভারি দেয়া হচ্ছে। এজন্য সকাল ৬টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রয়োজনীয় পণ্যের অর্ডার করা যাবে।

ক্রেতারা ডেইলি শপিং এর ফেসবুক পেজে অফার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এছাড়া ই-কমার্স সাইট অথবা ডটকমের মাধ্যমেও অর্ডার করা যাবে।

ডেইলি শপিংয়ের সিনিয়র ব্রান্ড ম্যানেজার পলাশ চন্দ্র শর্মা পার্থ বলেন, রমজান উপলক্ষে ডেইলি শপিংয়ে গুড়ো দুধ, তেল, গুড়া মশলাসহ নির্দিষ্ট পণ্যের উপর দেয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়। বিভিন্ন ধরনের পণ্য ২টি কিনলে ১টি কিংবা ১টি কিনলে ১টি ফ্রি পাচ্ছেন ক্রেতারা।

এছাড়া জুস, বেভারেজসহ অনেক আইটেমের সাথে বিনামূল্যে অরেকটি পণ্য দেয়া হচ্ছে বলে জানান তিনি।

বর্তমানে রাজধানীর বাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৪৫টি শোরুম চালু রয়েছে।