২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে বেস্ট বাইয়ের শোরুম

গৃহস্থালী সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি শোরুম খুলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 04:47 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল শোরুমটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শোরুমে আরএফএলের গৃহস্থালী প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, “বেস্ট বাই এর শোরুমে এখন তিন হাজারের বেশি পণ্য পাওয়া যাচ্ছে। আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদার প্রতি নজর রেখে নিত্যনতুন ও সেরা মানের পণ্য উৎপাদন করে থাকে।”

বেস্ট বাইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম, হেড অফ সেলস আতিকুর রহমান, হেড অব মার্কেটিং মেহেদী হাসান ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেস্ট বাইয়ের ১৯৩টি শোরুম চালু রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।