২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা ব্যাংকের ‘এক কাপ চা’ ক্যাম্পেইন

গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক জোরদার করতে ‘এক কাপ চা’ ক্যাম্পেইন শুরু করেছে পদ্মা ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2020, 12:41 AM

Updated : 18 Aug 2022, 02:18 PM

শাখায় শাখায় গ্রাহক বৃদ্ধি এবং গ্রাহকদের ব্যাংকিং নানান দিক সম্পর্কে অবহিত করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

ক্যম্পাইনের পুরো নাম হচ্ছে ‘এক কাপ চা- স্বচ্ছ ও সহজ ব্যাংকিং’।যার মূল উদ্দেশ্য গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক জোরদার করা।

গত রোববার রাজধানীর মতিঝিলে আইসিবি হেড অফিসে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু এবং পদ্মা ব্যাংকের পরিচালক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন এই ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আবুল হোসেন পদ্মা ব্যাংকের টাউন হল মিটিংয়ে ‘এক কাপ চা ক্যাম্পেইন’ এর গল্প বলেছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ তা থেকে উৎসাহিত হয়ে এ সেবা চালু করেছে।

‘এক কাপ চা’ ক্যাম্পেইনের আওতায় পদ্মা ব্যাংক গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সম্পৃক্ততার পাশাপাশি তাদের সামনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার চিত্র তুলে ধরে। স্বচ্ছ ও সহজ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি গ্রাহকদের নতুন বছরের শুভেচ্ছা জানানোও ছিল এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।

পদ্মা ব্যাংকের ৫৭টি শাখায় একযোগে পরিচালিত হয় এই ক্যাম্পেইন। রোববার শুরু হওয়া ক্যাম্পেইন শেষ হয় বৃহস্পতিবার। এছাড়া বছরব্যাপী এই ক্যাম্পেইন সারা দেশে চালু থাকবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।