কমফি’র নতুন ৬ ডিজাইনের কম্ফোর্টার
ছয়টি ডিজাইনের কম্ফোর্টার বাজারে এনেছে আরএফএলের ব্র্যান্ড কমফি।
মঙ্গলবার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমফির প্রধান পরিচালন কর্মকর্তা কাজী রাশেদুল ইসলামকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ”বর্তমানে দুটি সাইজে সিঙ্গেল ও ডাবল- ১০টি ডিজাইনের কমফি কম্ফোর্টার বাজারে রয়েছে। এবারে শীতে আমরা ক্রেতার পছন্দকে মাথায় রেখে ৬টি নতুন ডিজাইন এনেছি।”
”শীত মৌসুমে আমাদের দেশে কম্বল, লেপের বিকল্প হিসেবে কম্ফোর্টারের চাহিদা দিন দিন বাড়ছে। কেননা এটি দেখতে সুন্দর, সহজে বহনযোগ্য, ওজনে হালকা ও আরামদায়ক। একসময় এই কম্ফোর্টারের প্রায় পুরোটাই আমদানি নির্ভর ছিল। তবে এখন আমরা নিজস্ব কারখানায় উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কমফোর্টার উৎপাদন করছি।”
কমফির ব্র্যান্ড ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, “স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে আমরা এনেছি ওজনে হালকা, সহজে বহনযোগ্য আরামদায়ক কম্ফোর্টার। সিঙ্গেল সাইজের কম্ফোর্টারের ওজন মাত্র ১৫০০ গ্রাম, আর ডাবল সাইজের ওজন মাত্র ২৫০০ গ্রাম।”
বর্তমানে রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, স্বপ্ন, আগোরা, সিএসডিসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে কমফি কম্ফোর্টার।
কমফি কম্ফোর্টারের সর্বনিম্ন মুল্য ১ হাজার ৭৯৫ টাকা এবং সর্বোচ্চ দাম ৩৫৯০ টাকা।
