২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি প্রদর্শনীতে মোবাইল অ্যাপ নিয়ে এসিআই

মোবাইল অ্যাপ ’ফসলি’সহ বিভিন্ন পণ্য নিয়ে ‘এগ্রো বাংলাদেশ এক্সপোতে’ অংশ নিয়েছে এসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 07:12 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

২১ নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয় তিনদিনব্যাপী এই প্রদর্শনী।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এগ্রো বাংলাদেশ এক্সপোতে ’ফসলি’ অ্যাপের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের কাছে সাড়া ফেলেছে।

অ্যাপটিতে কৃষি সংক্রান্ত সব ধরনের তথ্য জানার পাশাপাশি, এসিআই মোটরসের যেকোনো পণ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একইসঙ্গে পছন্দের পণ্যটি অর্ডারও করা যাবে।

এক্সপোতে এসিআই মোটরস কৃষির সব আধুনিক যন্ত্রপাতি নিয়ে অংশ নেয় বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এর মধ্যে সোনালিকা ট্র্যাক্টর, ইয়ান্মার হারভেস্টরও ছিল।