২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্টের টিকেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

কোম্পানির নবম বর্ষপূর্তিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ‍রুটের টিকিটের দামে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 08:19 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে রিজেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচটি আন্তর্জাতিক এবং দুটি অভ্যন্তরীণ রুটে টিকেট মূল্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা থেকে কলকাতা যাওয়া-আসা করা যাবে ৮ হাজার ৯৯৯ টাকায়, সিঙ্গাপুরে ১৯ হাজার ৯৯৯ টাকায়, কুয়ালালামপুরে ১৯ হাজার ৯৯৯ টাকায়,  মাসকাটে ২৪ হাজার ৪৯৯ টাকায়, দোহা ২৫ হাজার ৯৯৯ টাকায় এবং চট্টগ্রামে ৪ হাজার টাকায়, কক্সবাজারে ৬ হাজার টাকায়।

এই ছাড়ে চট্টগ্রাম থেকে কলকাতায় যাওয়া-আসা ৮ হাজার ৯৯৯ টাকায়, মাসকাটে ২৪ হাজার ৪৯৯ টাকায়, দোহায় ২৫ হাজার ৯৯৯ টাকায় ও ঢাকায় ৪ হাজার টাকায় এবং কক্সবাজার থেকে ঢাকা যাওয়া-আসা ৬ হাজার টাকায় করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজেন্টের দেশব্যাপী সেলস সেন্টার ও ট্রাভেল এজেন্সিগুলো থেকে এ বছরের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সাশ্রয়ী মূল্যের এই টিকেট কেনা যাবে।  তবে ১ নভেম্বর থেকে আগামী বছরের ২৪ অক্টোবর পর্যন্ত ভ্রমণ করা যাবে।