১২৪ প্রতিষ্ঠানের ভিওআইপি লাইসেন্স বাতিল
ভিওআইপি সেবাদাতা (ভিএসপি) ১২৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে সেগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
সরকারের বকেয়া পাওনা পরিশোধ করে যথাসময়ে নবায়নের আবেদন না করায় এগুলোর লাইসেন্স বাতিল করা হয় বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এক মাসের মধ্যে সরকারের সকল বকেয়া পাওনা পরিশোধ না করলে এগুলোর বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
বিটিআরসি তথ্য অনুযায়ী, ১২৪টির লাইসেন্স বাতিল করার পর এখন বৈধ ভিএসপির সংখ্যা দাড়ালো ৬৪৯টিতে।
