২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংকের ১৮ বছর উদযাপন

নানা অনুষ্ঠানের মাধ্যমে ১৮ বছর উদযাপন করেছে শাহজাহাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2019, 08:09 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বৃহস্পতিবার গুলশানে ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়সহ ১২৩টি শাখায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাজধানীতে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের আয়োজনে ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, মিয়া কামরুল হাসান চৌধুরী এবং ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন।

২০০১ সালের ১০ মে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। এখন পর‌্যন্ত সারা দেশে ১২৩টি শাখা, ২টি প্রাইওরিটি ব্যাংকিং ইউনিট এবং উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ স্থাপনের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

২০১৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ব্যাংকের মোট আমানত ও বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮ কোটি টাকা।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আমদানি ও রপ্তানি বাণিজ্যের পরিমাণ ১০ হাজার ৭৩৯ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্প সময়ের মধ্যে ব্যাংকটির আর্থিক ভিত অত্যন্ত সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। দক্ষ জনবল, বিজ্ঞ পর্ষদ এবং সময়োপযোগী নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য ব্যাংকের গ্রাহক সংখ্যা এবং ব্যবসার পরিধি ক্রমে বিস্তার লাভ করছে।