বিএটির মানব সম্পদ বিভাগের প্রধান সাদ জসিম
বিএটি বাংলাদেশের মানবসম্পদ বিভাগের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাদ জসিম।
রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালে বিএটি বাংলাদেশের মার্কেটিং বিভাগের টেরিটোরি অফিসার হিসেবে যোগ দেওয়া সাদ ২০০৮ সালে মানবসম্পদ বিভাগে যুক্ত হন।
গত ১৩ বছরে তিনি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, বিজনেজ পার্টনারিং এবং ট্যালেন্ট ও অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস ম্যানেজার পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।
