২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভোএয়ারের উড্ডয়ন নিরাপত্তা নিয়ে মতবিনিময়

বিমানের উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে গণমাধ্যমের ভুমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 09:13 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

তিনি বলেনছেন, “বিমানের উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি মিডিয়ার ভুমিকা গুরুত্বপূর্ণ।”

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে নভোএয়ার আয়োজিত ‘রোল অফ মিডিয়া, প্রমোটিং এয়ারলাইন সেফটি’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।। 

সভায় উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশ্যে মফিজুর রহমান বলেন, “আপনাদের বস্তুনিষ্ট ও নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট উড্ডয়ন নিরাপত্তার উন্নয়নে অনন্য ভুমিকা রাখতে পারে। বিমানবন্দরগুলোর অবকাঠামো চিত্র, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, যুগোপযোগী নিয়ম কানুন তৈরিসহ বিভিন্ন বিষয়ে সংবাদ প্রচারের মাধ্যমে যাত্রী সচেতনতা বৃদ্ধিতেও গণমাধ্যমের ভুমিকা অনস্বীকার্য।”

“শুরু থেকেই আমরা যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা এবং যাত্রী সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে এরই মধ্যে নিরাপদ ভ্রমণে যাত্রীদের বিশ্বস্ততা অর্জন করেছি আমরা।”

আগামী দিনগুলোতেও উড্ডয়ন নিরাপত্তা ও যাত্রী সেবার মান বাড়াতে নভোএয়ার অগ্রনী ভুমিকা পালন করে যাবে বলে জানান তিনি।

সভায় নভোএয়ারের পরিচালক হাসিবুর রশিদ এবং চিফ অফ সেফটি ক্যাপ্টেন আশফাক-উর-রহমান খাঁন বক্তব্য রাখেন।

নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী এবং কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।