গিয়ার 'উরাধুরা’ অফারে মোটরসাইকেল বিজয়ীদের চাবি হস্তান্তর
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা বেভারেজের ‘গিয়ার’ ব্রান্ডের ‘উরাধুরা অফার’ স্ক্র্যাচ কার্ড প্রোগ্রামের মোটরসাইকেল বিজয়ীদের চাবি হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানটি সম্প্রতি প্রতিষ্ঠানের এফএমসিজি কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেঘনা বেভারেজের কোমল পানীয়-গিয়ার ‘উরাধুরা অফার’ প্রোগ্রামটি খুচরা ব্যবসায়ীদের মধ্যে ১ মাস পরিচালনা করা হয়।
এতে ১০ জন খুচরা ব্যবসায়ী মোটর সাইকেল জেতেন।
বিজয়ীরা হলেন, চট্টগ্রামের আসাদগঞ্জের মহিউদ্দীন চৌধুরী, আসাদগঞ্জ, কক্সবাজারে হ্নীলার বহদ্দারহাট, মো. নুরুন্নবী, সিলেটের কোম্পানিগঞ্জের ফয়সাল হোসেন, সিরাজগঞ্জের আল-মামুন হোসেন, বগুড়ার স্বপন মিয়া, মানিকগঞ্জের রবিউল ইসলাম, কুমিল্লার মো. জাহাঙ্গীর, ময়মনসিংহের লিটন বসাক, গাজীপুরের মো. রাসেল এবং নোয়াখালীর সাদাত হোসেন।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল, কনসালটেন্ট বেভারেজ খালিদ রাজা বিশ্বাস, সিনিয়র জিএম অ্যান্ড হেড অব একাউন্টস এসএম মুজিবর রহমান, সিনিয়র জিএম (এইচআর) আতিক উজ জামান খান, জিএম (সেলস) ইদ্রিসুর রহমান, জিএম (একাউন্টস) বাবলা বসু এবং জিএম (ব্র্যান্ড) কাজী মহিউদ্দিন।
