৯ মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৪.২৮%
চলতি বছরের প্রথম নয় মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংক ৩৯১ কোটি ৬০ লাখ টাকা কর পরবর্তী মুনাফা করেছে।
এই মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ২৮ শতাংশ বেশি
বুধবার রাতে গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে দেশী ও বিদেশী বিনিয়োগ বিশ্লেষক ও পুঁজি বাজার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ইন্টারনেটে সারসরি সম্প্রচার করা হয় যেখানে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা ও বাজার বিশ্লেষকরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ব্যাংকের আর্থিক অবস্থা তুলে ধরতে গিয়ে বলেন, ২০১৮ সালের প্রথম নয় মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বরে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ব্র্যাক ব্যাংকের কর পরবর্তী মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২৮ শতাংশ।
এই সময়ে সলো ভিত্তিতে কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৯১ কোটি ৬০ লাখ টাকা; যা গত বছরের একই সময়ে ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ টাকা।
জানুয়ারি-সেপ্টেম্বরে সময়ে কন্সলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৯৩ কোটি ৮০ লাখ টাকা। গত বছরে একই সময়ে ছিল ৩৯৭ কোটি ৩০ লাখ টাকা।
সলো ভিত্তিতে শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। গত বছরে একই সময়ে যা ছিল ৩ টাকা ৫১ পয়সা।
কন্সলিডেটেড ভিত্তিতে শেয়ার প্রতি আয় ৩ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে বেড়ে ৩ টাকা ৫৫ পয়সা হয়েছে বলে জানান সেলিম আর এফ হোসেন।
সলো ভিত্তিতে শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু ২২ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ২৮ টাকা ৭ পয়সা হয়েছে।
জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কন্সলিডেটেড ভিত্তিতে শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ৩০ টাকা ২৬ পয়সা। যা ২০১৭ সালের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৭০ পয়সা।
