২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এআই অ্যাপে ১১.১১ মেলায় কেনাকাটা হবে অসাধারণ: দারাজ

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন শপিং অ্যাপ ব্যবহার করে দারাজের অনলাইন ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে গ্রাহকদের শপিং অভিজ্ঞতা হবে ‘অসাধারণ’ বলে দাবি করেছে ই-কমার্স কোম্পানি দারাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 10:12 AM

Updated : 19 Aug 2022, 02:47 PM

দারাজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  প্রতিষ্ঠানটির মূল মালিক আলীবাবা গ্রুপ ২০০৯ সালে সর্বপ্রথম এই ১১.১১ ইভেন্ট চালু করে। গত দশ বছর ধরে বিশ্বব্যাপী এই ইভেন্ট চললেও বাংলাদেশে এবারই প্রথম এই ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

“…বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটা উৎসব। এটি ‘অ্যামাজন প্রাইম ডে’ ক্যাম্পেইনটির তুলনায় ১৮ গুণ বড় ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র তুলনায় আড়াই গুণ বড়।”

নভেম্বর মাসের ১১ তারিখ প্রথম প্রহরে এই অনলাইন মেলায় ২৪ ঘণ্টার জন্য ৮৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে দারাজের পণ্যে।

এই অনলাইন মেলার বিশেষ আকর্ষণ হল ১১ টাকায় ডিল, মিস্ট্রি বক্স, ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড ভাউচার, ব্যাংক ডিসকাউন্ট ইত্যাদি।

আয়োজকরা জানান, এই অনলাইন মেলায় সবচেয়ে দরকারি ও পছন্দের পণ্য হাতের নাগালে পেতে দারাজ অ্যাপে একটি উইশলিস্ট বানিয়ে ফেলতে হবে ক্রেতাদের। অপেক্ষা করতে হবে ১১ নভেম্বরের আকর্ষণীয় ডিলগুলোর জন্য।

গ্রাহকদের কেনাকাটার সুবিধায়  ‘স্মার্ট অপশন’  ও ‘স্মার্ট সার্চ’ অপশন নিয়ে গত সেপ্টেম্বরে দারাজে যুক্ত হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘ইন্টারফেস’ ।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালিত নতুন দারাজের নতুন অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই মেগা সেল ইভেন্টে সাড়ে তিন লাখেরও বেশি পণ্য থেকে পছন্দের পণ্য নির্বাচন করতে পারবেন।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক  বলেন,  “দারাজ গ্রাহকদের নতুন কিছু উপহার দিতে যাচ্ছে।

“এইবার এমন কিছু দিচ্ছি যা তারা আগে কখনো দেখেননি, যেখানে রয়েছে আগের তুলনায় অনেক বেশি ছাড়, পণ্য নির্বাচনের ব্যাপক সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে বিশাল এই ১১.১১ ক্যাম্পেইনে শপিং অভিজ্ঞতা হবে অসাধারণ।”

পুরনো খবর:

এআই অ্যাপ আনল দারাজ
দারাজে অনলাইন মেলা ‘ইলেভেন ইলেভেন’