২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাগজবিহীন ইলেকট্রনিক নিবন্ধন চালু করেছে রবি

বিটিআরসি’র নির্দেশনা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে ইলেকট্রনিক টেলিকম সাবস্ক্রাইবার অ্যাকুইজিশন ফর্ম-নির্ভর (ইটিএসএএফ) কাগজবিহীন নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে মোবাইল অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 07:56 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

বৃহস্পতিবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইটিএসএএফ পদ্ধতি চালুর ফলে সিম নিবন্ধন প্রক্রিয়াটি ‘ডিজিটাল প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ হল।

প্রাথমিকভাবে গ্রাহকদের নতুন সিম নিবন্ধন এবং সিম প্রতিস্থাপনের জন্য ইটিএসএএফ সেবা দেওয়া হচ্ছে।

পরে সিমের মালিকানা পরিবর্তন, মোবাইল নম্বর পোর্টেবিলিটির মতো অন্যান্য সেবাও ইলেকট্রনিক নিবন্ধনের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছে রবি।

ইটিএসএএফ বা ইলেকট্রনিক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পূর্ণ নাম, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ এবং আঙ্গুলের ছাপ দিতে হয়।

ইলেকট্রনিক নিবন্ধন প্রক্রিয়া চালু হওয়ায় এখন আর গ্রাহকদের আগের মত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি জমা দিতে হবে না।